শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মনপুরায় কেওড়া বনে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভোলা প্রতিনিধি  ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় কেওড়া বনে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে আঃ লতিফ সৈয়াল (৭৫) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে রবিবার দিবাগত রাতের কোন এক সময় তিনি মারা যেতে পারেন বলে ধারনা করছেন স্থানীয়রা।

নিহত আঃ লতিফ সৈয়াল উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭নং ওয়ার্ডেও বাসিন্দা। তার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
স্থানীয় ও তার পরিবারের সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। গত রোববার বিকাল ৫ টার দিকে কেওড়া বনে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে রাতে আর বাসায় ফিরেননি। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করেন। পরে আজ সোমবার তাকে কেওড়া বন থেকে ৭০ গজ দূরে মৃত অবস্থায় দেখতে পায়।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল কে জানালে তিনি সাথে সাথে মনপুরা থানা অবগত করেন। পরে মনপুরা থানা পুলিশ এসে আঃ লতিফ সৈয়ালকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।