মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় অপহরণের দু’দিন পর কলেজ ছাত্রের লাশ মাটি খুঁড়ে উদ্ধার,আটক ১

ভোলা প্রতিনিধি  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অপহরণের দু’দিন পর মাটি খুঁড়ে সুমন নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২জুন) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স পড়–য়া ছাত্র।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করেছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্র্জ (ওসি) মু. এনামুল হক জানান, গত ২০ জুন সন্ধ্যায় সুমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি ফোন কল আসলে সুমন সেখান থেকে চলে যান। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা তাকে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্রাকিং করে মিঠু নামে এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পানের বরজের মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তবে কি কারণে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এদিকে এই হত্যাকা-ের ঘটনায় পুরো এলাকায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যে ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।