মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নবীগঞ্জের ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে জীবানুনাশক টানেলের উদ্বোধন

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে জীবানুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে। ( ২২ জুন ) সোমবার দুপুরে টানেলটি উদ্বোধন করেন প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম ।

করোনাভাইরাসের সুরক্ষা সরঞ্জাম হিসেবে যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক ও ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আছাবুর রহমান জীবনের অর্থায়নে জীবানুনাশক এই টানেলটি দেওয়া হয়েছে।

টানেল উদ্বোধনের শুরুতেই উপজেলাবাসী সহ দেশ বিদেশের জন্য করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছ উদ্দিন খাঁন।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোল আহমেদ কাজল, এ সময় উপস্থিত ছিলেন,ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল আজাদ সাহাজান, যুবলীগ নেতা জসিম শিকদার, সাফু আলম মেম্বার, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক কাইফু আহমেদ, হবীগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা ফয়ছল আহমেদ, ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমদ, যুগ্ন আহবায়ক জাহিদ আহমেদ, মামুন আহমেদ ,দুলাল আহমেদ, আব্দুল মমিন,এমরান হোসেন পাপ্পু, দৈনিক ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও দৈনিক ইনাতগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না।