শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল সিটির দুই ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত স্থগিত

ডেক্সরিপোর্ট  বরিশাল সিটি কর্পোরেশন এলাকার দুই ওয়ার্ড পরীক্ষামূলকভাবে আজ মঙ্গলবার থেকে লকডাউন হওয়ার কথা থাকলেও তা আপতত স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চত করে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মতিন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা না হওয়ায় আপতত লকডাউন কার্যকর করা হচ্ছে না। তবে ছুটির প্রজ্ঞপনের পরপরই তা কার্যকর করা হবে। যদিও ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডই রেডজোনের আওতায়। তবে তারমধ্যের সর্বোচ্চ আক্রান্ত এলাকা ১২ ও ২৪ নং ওয়ার্ড দুটি প্রথম পর্যায়ে মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ লকডাউন করার কথা ছিল। দুটি ওয়ার্ডের লকডাউন থাকার পর যদি সংক্রমণ কমে যায় তাহলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ওয়ার্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লকডাউনের বিষয়ে জনগণকে অবহিত করতে ইতোমধ্যে ওয়ার্ড দুইটিতে মাইকিং করা হয়েছিল।

নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো জাকির হোসেন ভুলু জানিয়েছেন, কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। তাদের সহযোগিতায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

আর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানিয়েছেন, তারা ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। যার সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

এর আগে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ১৮ জুন বিভাগীয় কমিশানার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ভিডিও কনফেরেন্সের মাধ্যমে বৈঠক করে সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, বরিশাল জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১২২২ জন। যারমধ্যে বরিশাল নগরেই রয়েছে ৯৪৪ জন। মোট আক্রান্তদের মধ্যে ১৭ জন মৃত্যুবরণ করেছেন। যার ৯ জন নগরের।