বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:০১
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

মাকে পিটিয়ে আহত করায় ছেলেকে থানায় সোর্পদ করলো ইউপি চেয়ারম্যান

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় মাকে পিটিয়ে আহত করায় ছেলে জাহাঙ্গীর(৪০)কে এলাবাসীর সহায়তায় আটক করে থানায় সোর্পদ করলো স্থানীয় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম পন্ডিত।
সোমবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকাবাসীসহ তাকে চরফ্যাশন যাওয়ার পথে আটক করে থানায় সোর্পদ করা হয়।

আটক জাহাঙ্গীর উপজেলা শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মতলব মালের ছেলে।

এলাকাবাসী ও রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম পন্ডিত জানান, সোমরার বিকেলে শশীভূষন থানার রসুলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকার মতলব মালের ছেলে জাহাঙ্গীর তার স্ত্রী সন্তাদের নিয়ে বৃদ্ধা মা কোহিনুর বেগম (৮০)কে পিটিয়ে,পানিতে চুভিয়ে অমানভিক নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি শশীভূষন থানা পুলিশকে অবহিত করে পুলিশ,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী মিলে মাকে নির্যাতনকারী ছেলে জাহাঙ্গীরকে পালিয়ে যাওয়ার সময় আটক করে শশীভূষণ থানায় সোপর্দ করেছেন।

শশীভূষণ থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাকে নির্যাতনকারী জাহাঙ্গীর থানা হেফাজতে আছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।