শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

পটুয়াখালীতে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫০

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় দুই শিশুসহ নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৫০। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। একজনের বাড়ি পটুয়াখালী জেলা শহরে, অপরজনের গলাচিপা উপজেলায়। এ ছাড়া অন্য চারজনের মধ্যে একজন গলাচিপার, একজন বাউফলের এবং দুজন পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। নতুন শনাক্ত ছয়জনসহ জেলায় কোভিড রোগীর সংখ্যা ২৫০। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনায় সংক্রমিত ব্যক্তিদের পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।