শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে হাফিজা বেগম নামের এক নারী মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে চল্লিশোর্ধ্ব নারী মৃত্যুবরণ করেন। হাফিজা ঝালকাঠি সদরের কেফায়েত নগরের বাসিন্দা জলিল মোল্লার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে- ২১ জুন রাত ৯টায় জ্বর-শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন হাফিজা। মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, এ পর্যন্ত করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৭৫ জনের। এদের মধ্যে পজেটিভ এসেছে ২৮ জনের। নেগেটিভ ৩৯ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৮ জন। এ পর্যন্ত ভর্তি হয়েছে ৫৩২ জন। তাদের মধ্যে পজেটিভ ১৮৯ জন। ৩৯৩ জন নেগেটিভ। রিপোর্টের অপেক্ষায় ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১১ জন। বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন। এর মধ্যে পজেটিভ ৫০ জন।’