মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

ডেক্সরিপোর্ট  ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের (পাগলু) যাত্রী স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ দুজন।

মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কাদশুকা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ শুকানিপাড়া গ্রামের সাদেকুল ইসলাম (৩২) ও তার স্ত্রী সুফিয়া। অপরজন নওগাঁর বাদালচানপুর গ্রামের একি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের শহর থেকে আসা ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিভিশনের কর্মকর্তা মফিজার রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত স্বামী ও স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল ইসলাম প্রধান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।