মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঝালকাঠিতে করোনার উপসর্গে তিনজনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি জেলার নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মেরহার গ্রামে বাড়িতে চাঁনবরু বেগমের (৬০) মৃত্যু হয়। তিনি ৮ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চাঁনবরু ওই গ্রামের মোছলেম মিস্ত্রির স্ত্রী।

এদিকে সকালে তিমিরকাঠি গ্রামের জাকির হোসেন (৫৬) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাবাব ফাউন্ডেশন তাদের লাশ দাফন করবে।

ওদিকে, চাঁদপুরের কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে আব্দুল হাকিম (৪০) নামে ‘ইউনি-মেড ইউনি-হেলথ’ কম্পনির রিপ্রেজেন্টেটিভ বুধবার সকাল সাড়ে ৯টায় ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, আব্দুল হাকিম গত তিন দিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ইদ্রিস বকাউলের বাসাটি লকডাউন করে।