মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

শামীম আহমেদ  বরিশাল বিমানবন্দর থানার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ইজিবাইক চালক বেল্লাল মোল্লাকে (২৫) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার হরিসেনা নামক এলাকা থেকে হাত, পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বেল্লাল বিমানবন্দর থানার বকশিরচর এলাকার আক্কেল মোল্লার পুত্র।

জানা গেছে, বেল্লাল আগে কখনও ইজিবাইক চালাননি। মঙ্গলবারই সে প্রথম এক ব্যক্তির ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতে বের হয়েছিলো।
গৌরনদী মডেল থানা এসআই শরিফুল ইসলাম জানান, যাত্রীবেশে তিনজন লোক বেল্লালের ইজিবাইকে ওঠেন। এরপর তারা সুযোগ বুঝে বেল্লালকে অচেতন করে তার হাত, পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে যায়। রাত ১১টার দিকে স্থানীয়রা ওই যুবককে মহাসড়কের পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।