মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

মেহেন্দিগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে যুবককে গণপিটুনি

শামীম আহমেদ  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে সালাউদ্দিন ঢালী (৩৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশ ওই গ্রামের জলিল ঢালীর পুত্র আহত সালাউদ্দিনকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানায়, সালাউদ্দিনের বিরুদ্ধে পুলিশকে মারধরসহ থানায় ১০টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিলো।

স্থানীয়রা জানায়, সালাউদ্দিন ওই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে সালাউদ্দিনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে থানায় পুলিশের হাতে সোর্পদ করে।

মেহেন্দিগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, সালাউদ্দিনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হাত ও পা বেঁধে তাদের খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি আবিদুর রহমান জানান, এ ঘটনার ওই নারী বাদি হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।