মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ফুলবাড়ী সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকার ইউ পি সদস্য, বিজিবি সদস্য,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ,সাংবাদিক ও চৌকিদারদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।

বুধবার (২৪জুন) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঞ্চালনায় উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতে জনসাধারণের অবাধ চলাফেরা রোধ ও সীমান্তপথে মাদক আমদানি ও মাদক ব্যবসা নিয়ে মতবিনিময় করেন বক্তারা।মতবিনিময় কালে সীমান্ত এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি বিধি নিষেধ যথাযথভাবে পালনের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

করোনা পরিস্থিতিতে সীমান্তে আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সীমান্তপথে মাদকের প্রবেশ রোধে স্হানীয় ইউপি সদস্য,বিজিবি, পুলিশ ও সাংবাদিকগন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু,উপজেলা প্রেস ক্লাব সভাপতি,মাহাবুব লিটু,ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি,এমদাদুল হক মিলন প্রমুখ।