মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

গৌরনদীতে স্বাস্থ্যবিধি না মানায় ১০ পথচারী-দোকানিকে জরিমানা

গৌরনদী প্রতিনিধি  বরিশাল জেলার গৌরনদীয় উপজেলা স্বাস্থ্য বিধি না মানায় ১০ টি মামলায় ৭ পথচারী ও তিনটি দোকানিকে ৪ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, বুধবার করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বন্দর, পিঙ্গলাকাঠী বাজার, নলচিড়া বাজার ও সরিকল বাজার এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও তিনটি দোকানে ৪হাজার ১শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী থানার পুলিশ সহযোগিতা করে।

অভিযান শেষে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।