রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৩৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:আর্ন্তজাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।‘‘সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার’’এইন শ্লোগানকে ধারণ করে জেলা শিশু একাডেমীতে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে উভয় প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা তাদের রঙের আচঁড়ে মহান মুক্তিযুদ্ধ, মাদক বিরোধী সমাবেশের দৃশ্য, মাদক প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ ভ‚মিকার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য সহ বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলে।

এছাড়া কবিতা আবৃত্তির মাধ্যমে অংশগ্রহণকারী শিশুরা মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, মাদককে কুফল নিয়ে কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান,

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তরের নড়াইল জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শাহী, দৈনিক খবর পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি শেখ ফসিয়ার, দৈনিক সমাজের কাগজ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি বুলু দাস, দৈনিক একুশে নিউজ’র জাহাংগীর সেখ, নড়াইল পৌর কমিশনার মাহাবুর আলম, আকতার মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে বুধবার (২৬,জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। ওই অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।