বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৫
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

করোনা জয় করে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  মাত্র দশ দিনেই প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২৭ জুন) তিনি ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।

এর আগে গত ১৭ জুন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টিপু মুনশি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুর দেড়টার দিকে মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও দুইবার করোনা টেস্ট করেছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনও সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।

তবে ডাক্তারদের পরামর্শে আরও ৮-১০দিন বাসায় বাণিজ্যমন্ত্রী আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।