শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

করোনার সংক্রমণ ঠেকাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা সংক্রমণ ঠেকাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি।

শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে ৩১ শয্যাবিশিষ্ট শাহপরান করোনা আইসোলেশন সেন্টারের উদ্বোধনকালে সিলেটবাসীকে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি এ সব কথা বলেন।

সিলেট সিভিল সার্জন অফিস এবং সিলেট কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে করোনা ইউনিটটি চালু হলো। এর আগে সিলেটে একশ’ শয্যার শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও দুটি বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসাসেবা শুরু হয়।

হাসপাতালগুলোকে মানবিক বিবেচনায় করোনা রোগীদের এবং অন্যান্য সাধারণ রোগে আক্রান্তদের আন্তরিক সেবা দিতে পররাষ্ট্রমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী কিডনি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আমার আশা ছিল এই সময়ে সিলেটে অত্যন্ত উন্নত চিকিৎসাসেবা পাবে করোনা রোগীরা। এখানে অনেক উন্নতমানের হাসপাতাল রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা হয়নি। তবে কিডনি ফাউন্ডেশনের মতো বেসরকারি উদ্যোগ ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।

সিলেট শহরতলীর খাদিমপাড়ায় অবস্থিত ৩১ শয্যা বিশিষ্ট শাহপরান হাসপাতালটি চালু হওয়ায় সিলেটে সরকারি প্রথম করোনা আইসোলেশন সেন্টার শামসুদ্দিন হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমবে। এই হাসপাতালে আজ থেকে কোভিড-১৯ এর চিকিৎসা পাবেন রোগীরা।

উদ্বোধন অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সিলেট কিডনি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী অনলাইনে যুক্ত হন। হাসপাতালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. ইউনুছুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ বিশ্বাস প্রমুখ।