রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:২৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট:সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার এই স্লোগান বিয়ে  ২৬ জুন বুধবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন বরিশাল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয় বরিশাল এর আয়োজনে, অশ্বিনী কুমার হলে। মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার হলের সামনে সকলের অংশগ্রহণে এক মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে অতিথি বৃন্দরাসহ বরিশাল বিভাগের সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং বিভিন্ন সেচ্ছাসেবী ও ইয়ুথ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের গুরুত্ব তুলে ধরে অতিথি বৃন্দরা সকলের উদ্দেশ্যে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আলোচনা করেন।
মানববন্ধন ও আলোচনা সভার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার,রাম চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল ভারপ্রাপ্ত জেলা প্রশাসক , মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন  বরিশাল রেঞ্জ ডিআইজি, মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) , জাকারিয়া, বরিশাল উপ পুলিশ কমিশনার বিএমপি , মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কর্যালয়, এ এ এম হাফিজুর রহমান, বীর প্রতীক, কে এস এম মহিউদ্দিন মানিক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।