বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৫৮
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

পুলিশ নিয়োগে ঘুষ ও প্রতারনা ঠেকাতে: নড়াইল জেলা পুলিশের আয়োজনে লিপলেট বিতরন ও মাইকিং

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: ট্রেনি রিক্রুট কনস্টবল পদে নড়াইল যোগ্য ও মেধাবী নারী-পুরুষকে টাকা ছাড়া পুলিশ নিয়োগ দিতে জেলায় ব্যাপক প্রচারনা করা হচ্ছে। সাথে নিয়োগে ঘুষ ও প্রতারনা ঠেকাতে সর্বত্র মাইকিং করছে জেলা পুলিশ। আয়োজনে। বুধবার (২৬,জুন) সকাল ১০টায় জেলায় লিপলেট বিতরন ও এমন মাইকিং করতে দেখা যায়।

জানা গেছে, আগামি ২৯জুন সকাল ৮টায় পুলিশ লাইন মাঠে ট্রেনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ দেয়া হবে। পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে ইচ্ছুকদের প্রয়োজনীয় কাগজ পত্রসহ যথাসময় উপস্থিত থাকতে বলা হয়েছে। এ নিয়োগে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে। যাতে কোন প্রতারকের ফাঁদে কেউ পা না বাড়ায় এবং কোন ধরনের লেনদেন না করে।

এজন্য জনসচেতনতা বাড়াতে জেলার ৪টি থানায় দুইটি করে ৮টি মাইকে প্রচারনা করছে। এসব মাইকে নড়াইল জেলা পুলিশের আয়োজনে লিপলেট বিতরন ও মাইকিং পাড়া মহল­ায় চলছে প্রচার প্রচারনা। শুধু ঘুষ বা প্রতারনা ঠেকানোই নয়। লিপলেট বিতরন ও মাইকিং করায় অনেক যোগ্য প্রার্থী নিয়োগের খবর পেয়ে অংশ নেয়ার সুযোগ পাবেন বলেও মনে করছেন স্থানীয়রা।

নড়াইল পৌর কমিশনার মাহাবুর আলম, বলেন, এক দুই একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হত। ফলে প্রচারনার অভাবে অনেক যোগ্য ও মেধাবী নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারত না। এ বছর মাইকিং করায় সমাজের প্রতিটি মানুষ জানতে পেয়েছে আগামি ২৯ জুন পুলিশে নিয়োগ পরীক্ষা রয়েছে। এ প্রচারনায় প্রতারক চক্র থেকে চাকুরী প্রত্যশীরা সাবধান হওয়ার সুযোগ পেয়েছে। নড়াইল জেলা পুলিশের এহেন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, প্রতারকের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হন। কোন রুপ টাকা ছাড়াই যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেয়া হবে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ট্রেনি রিক্রুট কনস্টবল পদে জেলায় নারী ও পুরুষকে পুলিশে নিয়োগ দিতে ব্যাপক প্রচারনায় লিপলেট বিতরন ও মাইকিং করা হচ্ছে। কোনরুপ লেনদেন না করতে চাকুরী প্রত্যাশী ও তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।