সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:০০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

অভিনব কায়দায় ব্রাজিলের জার্সির মধ্যে নড়াইল পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার অপরাধে আটক-১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) কে পুলিশে  চাকুরির জন্য অভিনব কায়দায় ব্রাজিলের জার্সির মধ্যে ৭ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, প্রায় এক সপ্তাহ প‚র্বে নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের নুরুল ইসলাম আমাকে খেলার জার্সি উপহার দিতে আসে আমার অফিসে। রাতে বাসায় যেয়ে দেখতে পাই জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা রয়েছে। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেই।

গতকাল বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সাথে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অভিযোগে আটক করা হয়। এর মধ্যে এক হাজার টাকার নোট রয়েছে পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোট রয়েছে দুই লাখ এছাড়াও তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আরো জানান, নড়াইলে পুলিশের কনস্টেবল পদে ঢুকতে কোন টাকা ঘুষ লাগবে না। দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে আমরা ইতোমধ্যে জেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছি যাতে জনগণ সচেতন হয়। আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই যোগ্যতানুযায়ী চাকুরি হবে। কোন প্রকার দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে কেউ যদি কোনো পুলিশ সদস্যকে ঘুষ দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।