বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি  পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মো. আবদুল আলী হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মৃত মো. আবদুল আলী হাওলাদার উপজেলার দধিভাঙ্গা গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩-৪ দিন আগে ওই বৃদ্ধের হালকা জ্বর, সর্দি-কাশি দেখা দেয়। পরে তাকে স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়।

গত রোববার তার শ্বাসকষ্ট দেখা দেয়। সোমবার বিকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু আবদুল আলী নিজেকে বরিশাল না নিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন। বাড়ি ফিরে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. ফেরদাউস ইসলাম জানান, কর্তব্যরত চিকিৎসক বরিশাল রেফার্ড করলে তাকে সেখানে নেয়া হয়। তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।