বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৭৫৭

ডেক্সরিপোর্ট  বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ১৭৫৭ জনে। পাশাপাশি নতুন করে ২২ জন রোগী সুস্থ হয়েছেন। জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৯২ জন। আজ কেউ মৃত্যুবরণ করে নি। এরআগে জেলায় মৃত্যুবরণ করেছে ৩০ জন ব্যক্তি।

সোমবার (৬ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ৩ জন, সদর উপজেলার ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ৪ জন, হিজলা উপজেলার ১ জন নার্সসহ ৪ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন নার্স, বরিশাল নগরীর বাজার রোড, কাউনিয়া, রুপাতলী, সাগরদী প্রত্যেক এলাকার ২ জন করে ৮ জন, অক্সফোর্ড মিশন রোড, কলেজ এভিনিউ, কাশীপুর বাজার প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন, জেলা পুলিশে কর্মরত ৩ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন ইন্টার্ন চিকিৎসক।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৭ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।