বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

গভীর রাতে মেঘনায় ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলো হস্রাধিক যাত্রী

পটুয়াখালী প্রতিনিধি  মেঘনা নদীর মিয়ারচর এলাকায় গভীর রাতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সহস্রাধিক যাত্রী। এতে দুটি লঞ্চের সামনে আংশিক ক্ষতি হয়েছে। তবে যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।

সোমবার রাতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার ভোরে বন্ধন-৫ কালাইয়াঘাটে এবং পূবালী-৫ ঢাকা সদরঘাটে যাত্রীদের পৌঁছে দেয়।

জানা গেছে, সোমবার (৬ জুলাই) বিকেলে যাত্রী নিয়ে বন্ধন-৫ ঢাকা থেকে ছেড়ে আসে আর পূবালী-৫ গলাচিপা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টার দিকে দুটি লঞ্চ মেঘনা নদীর মিয়ারচর অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় দুই লঞ্চে সহস্রাধিক যাত্রী ছিল।

পূবালী-৫ লঞ্চের পরিদর্শক আবদুস সোবহান বলেন, ওই চ্যানেলে সাধারণত কম গতিতে আমরা লঞ্চ চালাই। কিন্তু দ্রুতগতিতে অতিক্রম করছিল বন্ধন-৫ লঞ্চটি। বারবার সিগন্যাল দেয়ার পরও বন্ধন-৫ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উভয় লঞ্চের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

বন্ধন-৫ লঞ্চের যাত্রীরা জানান, মাঝরাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।