শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি আটক

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর জেলার কাউখালীতে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি মো. সফিক হোসেন জমাদ্দারকে (২২) আটক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ৩টার দিকে ওই আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলার চিড়াপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর ওয়ার্ডের ইউপি মেম্বর কাজী মো. সালাউদ্দিন।

শফিক জমাদ্দার উপজেলার সুবিদপুর গ্রামের মো. নাছির উদ্দিন জমাদ্দারের ছেলে। তিনি একাধীক মাদক ও চুরি মামলার আসামি।

ওই ইউপি সদস্য জানান, অনেক খোঁজাখুজি করে স্থানীয় একটি জঙ্গল থেকে রাত ১২টার দিকে পলাতক আসামি সফিককে আটক করা হয়। পরে স্থানীয় গ্রাম পুলিশ এনায়েত হোসেনকে সঙ্গে নিয়ে ট্রলারে করে রাত ৩টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, এর আগে গত সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার চিরাপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে আটক হওয়া আসামি সফিক হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাজী জানান, সম্প্রতি উপজেলার সুবিদপুর (উত্তর নিলতি) গ্রামের মনির তালুকদারের ঘরে সিঁদ কেটে চুরি সংঘটিত হয়। এতে তার মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাদের মোবাইল চুরির অভিযোগে সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ওই যুবককে আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় আনতে হ্যান্ডকাপ পড়ান। পরে সে অবস্থায় পালিয়ে যায় সফিক।

এ ব্যাপারে জানতে থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, হ্যান্ডকাপসহ পলাতক ওই আসামিকে স্থানীয় ইউপি সদস্য কাজী সালাউদ্দিনের সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।