বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে এক রশিতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  বরিশালের উজিরপুর উপজেলার উপজেলার জল্লা ইউনিয়নের সিমান্তবর্তী ইন্দুরকানি গ্রামে আম গাছের সাথে একই রশিতে ফাঁস লাগিয়ে প্রিন্স (২৫) ও তৃষ্ণা (১৭) নামে এক প্রেমিক যুগলের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত প্রেমিক প্রিন্সের মুঠোফোনে একটি সুইসাইড নোট পাওয়ায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা প্রেমিক যুগল আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ভোরে থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই উপজেলার জল্লা ইউনিয়নের ইন্দুরকানি গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের এক সন্তানের জনক প্রিন্স ৮ বছর পূর্বে প্রেম করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মিনুকে বিয়ে করেন। তাদের সংসারে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এরই মধ্যে প্রিন্সের সাথে গত ২ মাস ধরে একই গ্রামের তৃষ্ণার (১৭) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

পুলিশের ধারনা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে সোমবার রাতের কোনো এক সময় প্রেমিক যুগল প্রিন্স ও তৃষ্ণা একসাথে গাছের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তারা সহমরণের উদ্দেশ্যে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে নাকি পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে সে বিষয়টি অনুসন্ধানে নেমেছে পুলিশ।

মরদেহ উদ্ধারকারী উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে ইন্দুরকানি গ্রামের খোকন রায়ের বাড়ির আম গাছে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরন করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রিন্সের মুঠোফোনে তার লেখা একটি ক্ষুদে বার্তা পাওয়া গেছে। এতে লেখা রয়েছে ‘আমরা স্বেচ্ছায় আত্মহত্যা করেছি। আমাদের মৃত্যুর পরে আমার এই মোবাইল ফোনটি যে পাবেন তার কাছে অনুরোধ আমাদের দুই জনকে যেন এক সঙ্গে এক কবরে সমাধিস্থ করা হয়’। এই ধরণের নোটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, প্রিন্স ও তৃষ্ণার মৃত্যু রহস্য উন্মোচনে তাদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি জানান এই কর্মকর্তা।