বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

আরিফ হোসেন,তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘেরের মালিক বাদী হয়ে একজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার লমছি শম্ভুপুর ৭নং ওয়ার্ডের দীল মোহাম্মদের ছেলে মোঃ নাসির উদ্দিন ও একই এলাকার আঃ মাজেদের ছেলে মোঃ হারুন যৌর্থভাবে হামিদ দালাল বাড়ির দরজার মসজিদের পুকুর লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন। কিছুদিন পূর্বে নাসির ও হারুনের মধ্যে মনোমালিন্য দেখা দিলে স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে হারুন তার শেয়ার প্রত্যহার করলে নাসির তাকে ভাগের ২৭ হাজার টাকা ২ জুলাই পরিশোধ করে দেন। টাকা পরিশোধের পর থেকে হারুন নাসিরের বিভিন্নভাবে ক্ষতি সাধন করার পায়তারা করতে থাকে।

যার ধারাবাহিকতায় গত ৬ জুলাই রাত ১ টার সময় ঘেরের পাড়ে বসা অস্থায় ঘেরের পাড় দিয়ে যেতে দেখি। পরে আমি বাসায় যাই ঘুমাইয়া পরি সকাল বেলায় ঘেরের পাড়ে গিয়ে দেখি বিষ প্রয়োগ করার ফলে সব মাছ মরে গেছে। এতে ঘের মালিক নাসির উদ্দিনের প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগে জানা যায়। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন ৭ জুলাই রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে যে কোন সময় হারুন তার ঘেরে বিষ প্রয়োগ করে।

জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই জসিম উদ্দিন খাঁন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।