বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে মাহিন্দ্রা খাদে পড়ে আহত কৃষকলীগ নেতার মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশালে সড়ক দুর্ঘটনায় হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান সিকদার (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে হিজলা উপজেলা থেকে থ্রি হুইলারে (মাহিন্দ্রা) করে বরিশাল সদরে আসছিলেন শাহজাহান। পথে সাতমাইল এলাকায় এলে মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।