বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের যোগদান

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ।

মঙ্গলবার(৭ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদকে বরণ করে নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু কালাম আজাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান। তিনি ২৭ তম ব্যাচের কর্মকর্তা ২০০৮ সালে পুলিশে যোগদান করে কৃতিত্বের সাথে দক্ষ চৌকষ ও সাহসী কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বরিশালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরের দায়িত্ব পালন কালে মহামারী করোনা ভাইরাসের মধ্য অসহায় হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রান বিতরন করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।এছাড়াও করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মখু যোদ্ধা হিসেবে মাঠে থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

গত ২৯ জুন বিএমপির উত্তর জোন থেকে দক্ষিন জোনে বদলীর আদেশ হয়েছিল। গত ৩০ জুন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি করা হয়।

উল্লেখ্য ৩০ জুন অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মো. মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত এই আদেশে সারাদেশের বিভিন্ন জেলায় ৩৬ জন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।