মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

তাহিরপুরে মুজিব বর্ষে শতাধিক বৃক্ষের চারা রোপণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে ১শত বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা জানান, মুজিব শত বর্ষ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলায়ও শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে।