শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মেয়ের হত্যাকারীদের ফাঁসি দেখে মরতে চান-তানজিনার বাবা-মা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও গ্রামীন চক্ষু হাসপাতালের নার্স তানজিনা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনী আরমান ইসলাম জীবন সহ তার সহযোগীদের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে শোকর‍্যালী ও মানববন্ধন করে বিক্ষোভ করেছে ঠাকুরগাঁওবাসী।
রবিবার সকালে ঠাকুরগাঁও বাসীর সাধারন ব্যানারে শহর চৌরাস্তায় উক্ত কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত তানজীনা আক্তারের বাবা মো: আব্দুল হামিদ, মাতা শহীদা বেগম। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, আমাদের কনিষ্ঠ মেয়ে তানজিনা আক্তার খুবই আদরের ছিলো। অন্যায়ের প্রতিবাদী ছিলো আমাদের তানজিনা। তাই হয়তো অন্যায় করার প্রতিবাদে তাকে বখাটেদের হাতে নৃশংস ভাবে প্রাণ দিতে হলো। তাঁরা অশ্রুসিক্ত চোখে আরও বলেন আমাদের বয়স হয়েছে, আমরা আমাদের মেয়ের হত্যাকারী সহ তার সহযোগিদের ফাঁসি দেখে মরতে চাই।
এ সময় মানবন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিহত তানজিনার বড় বোন নিলুফা বেগম, ঠাকুরগাঁও  প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
এছাড়াও উক্ত কর্মসূচীতে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক সহ সকল শ্রেণিপেশার মানুষজন অংশ গ্রহণ করেন। বক্তারা আরও বলেন, মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদকারী তানজিনা হত্যাকারি আরমান ইসলাম জীবন যেনো কোনক্রমেই আইনের ফাঁক দিয়ে পার না পায় তার জন্য দ্রুত বিচারের আওয়াতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তানজিনা রিফাত, নুসরাত সহ সকল হত্যার বিচার দ্রুত করার জোর দাবি জানান বক্তারা। বক্তারা বলেন যদি তানজিনা হত্যার বিচারে কোন গরিমশি হয় তাহলে দূর্বার আন্দোলন গড়ে তুলবে ঠাকুরগাঁওবাসী।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরা করে বিক্ষুব্ধরা। এ সময় তারা তানজিনা হত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।উল্লেখ্য যে, গত ২০ জুন যৌন হয়রানির প্রতিবাদ করার অপরাধে বখাটে জীবনের ছুরির আঘাতে গুরুতর আহত হন তানজিনা। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গত ২৭ জুন সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঠাকুরগাঁও সদর উপজেলা আব্দুল হামিদের মেয়ে তানজিনা আক্তার।