বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঢাকায় বিশ্বমানের আইসিইউ ইউনিট করছে গণস্বাস্থ্য

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকায় বিশ্বমানের আধুনিক আইসিইউ ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপন করছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

৪১ শয্যা বিশিষ্ট এই আইসিইউ ইউনিটের মধ্যে নীচতলায় সম্পূর্ণ পৃথকভাবে কোভিড-১৯ রোগীদের জন্য ১৫ শয্যার একটি ইউনিট থাকছে। হাসপাতালটির দক্ষিণ দিকে এই করোনা আইসিইউ ইউনিট স্থাপনের কাজ এখন শেষ পর্যায়ে।

এর ভেতরে প্রবেশ ও বের হওয়ার পৃথক ব্যবস্থা থাকায় মূল হাসপাতালের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না।

আসছে ঈদুল আযহার আগেই করোনা রোগীদের জন্য স্থাপিত আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, হাসপাতালের নীচতলায় আলাদাভাবে ১৫ শয্যার বিশেষ কোভিড আইসিইউ ছাড়াও হাসপাতালের চতুর্থ তলায় ২৬ শয্যাবিশিষ্ট আরও দুটি ইউনিট তৈরি করা হচ্ছে। যেখানে ১৮ সিটের বিশ্বমানের সর্বাধুনিক কিডনি প্রতিস্থাপন ইউনিট করা হচ্ছে।

এই ইউগুলো পরিচালনায় থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিডনি ও আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক। রোগীরে সেবায় আরও নিয়োজিত থাকবেন আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষিত নার্সরা। কিডনি প্রতিস্থাপন ইউনিটে বর্তমান সময়ের অত্যাধুনিক ইলেক্ট্রনিক শয্যা থাকবে।

পাশপাশি উন্নত বিশ্বের হাসপাতালগুলোতে যেসব সুযোগ-সুবিধা দেয়া হয় সংশ্লিষ্ট রোগীরা তার চেয়েও বেশি সুবিধা পাবেন বলে জানান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ।

অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ ইতিপুর্বে যুক্তরাজ্য, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাসপাতালে আইসিইউ ইউনিটের দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক মানের সব সুযোগ থাকলেও গনস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ ও কিডনি প্রতিস্থাপন ইউনিটের চিকিৎসা ব্যয় থাকবে সাধারণের নাগালের মধ্যে।