শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তারা সেই গ্রামের পাকা রাস্তার সংযোগস্থলে ১০/১২ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বানিয়াচং থানা পুলিশ হানা দিয়ে ২ জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।
আটককৃতরা উপজেলার জাতুকর্ণ পাড়ার শামছু মিয়ার পুত্র নানু মিয়া (৪৩) উমরপুর গ্রামের মৃত মলাক মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৪৫)।
এ বিষয়ে বানিয়াচং থানার মামলা রুজু করা হয়েছে এবং ধৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।