শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আবর্জনার স্তুপে বঙ্গবন্ধুর ছবি ফেলে রেখে অবমাননার প্রতিবাদে আওয়ামী পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।

৮ জুলাই (বুধবার) সকাল ১১ টায় শুরু হওয়া ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আওয়ামী পরিবারের ২ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল ইসলাম মন্জু মন্ডল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম তাজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তর্পণ চক্রবর্তী, সদর স্বেচ্ছাসেবকলীগ নেতা মমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাখোয়াত হোসেন শোহান, সাবেক ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি অবমাননাকারী তত্বাবধায়ক সহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ দাবি বাস্তবায়নের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল কতৃপক্ষকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়।

উল্লেখ্য গত ৫ জুলাই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের অফিস ভবনের সিঁড়িঘরে ময়লার স্তুপে ফেনসিডিল ও দেশি মদের খালি বোতলের পাশে বঙ্গবন্ধুর ছবি পড়ে থাকতে দেখা যায়।