শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বানারীপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

আকিব,বরিশাল  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় দিনব্যাপি সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বানারীপাড়া কলেজ মাঠে শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেড সৌজন্যে এবং বরিশালের সিএমএইচ’র পরিচালনায় ও ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান, ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফয়সল আবেদীন হাসান , মেজর মুন্তাজার রাশেদীন , ক্যাপ্টেন মো: হোসেন মাহবুব সহ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।

করোনা ভাইরাস পরিস্থিতিতে সঠিকভাবে চিকিৎসা সেবা বঞ্চিত বানারীপাড়া উপজেলার মানুষ সেনাবাহিনীর এ চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বেশ খুশি। ক্যাম্পের প্রবেশ মুখের জীবানুনাশক বুথের মাধ্যমে পুরো শরীর জীবানুমক্ত করার পর সাবান দিয়ে হাত ধুয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সারিবন্ধ হয়ে বসে একের পর একজনকে সিরিয়ালে নিয়ে তাদের নানা সমস্যার কথা শুনে পরামর্শ, চিকিৎসা ও ঔধষ দেয়া হয়।