বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১০
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

বরিশালে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত, সুস্থ ৩০

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮০৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশপাশি জেলায় করোনা আক্রান্ত ৩০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ৫২৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৮ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- হিজলা উপজেলার ১ জন নার্স ও ১ জন মেডিকেল স্টাফসহ ৩ জন, উজিরপুর উপজেলার ২ জন, বরিশাল নগরীর রুপাতলি ও নাজির মহল্লা এলাকার ৩ জন করে ৬ জন, নথুল্লাবাদ এলাকার ২ জন, জর্ডন রোড, চাঁদমারি, আলেকান্দা, মেডিকেল কোয়ার্টার ও মুন্সী গ্যারেজ প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ৪ জন, জেলা পুলিশে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৩ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও ১ জন নার্স, সদর উপজেলাধীন কর্ণকাঠি এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।