মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:০৫
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নতুন মডেলের অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন রাজশাহী সিটি মেয়র লিটন

ডেক্সরিপোর্ট:নতুন মডেলের অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগরভবনে নতুন মডেলের অটোরিকশা দেখে সেটির চালকের আসনে বসে পড়েন মেয়র।

এরপর নগরভবনের সামনে থেকে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী ঘুরে পুনরায় নগর ভবনে ফেরেন মেয়র লিটন। যাবার পথে চালকের আসনে থাকলেও ফেরার পথে চালকের পাশের আসনে বসেন তিনি।

এসময় অটোরিকশার যাত্রী হন কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও আবদুল মোমিন। পথে হাত নেড়ে নগরবাসীকে শুভেচ্ছাও জানান লিটন।মেয়রের অটোরিকশা চালনার ভিডিও মুঠোফোনে ধারণ করেন কেউ কেউ। এরপর তা ভাইরাল হয়ে যায়।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, নতুন মডেলের এই অটোরিকশাটি সৌরবিদ্যুৎ চালিত। বাংলাদেশে তৈরি এ অটোরিকশার দাম দুই লাখ ৭০ হাজার টাকা।