মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নড়াইলে পুলিশের অভিযানে ৪২বোতল বাংলাসহ গ্রেফতার-১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের কালিয়া উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে গোপন সংবাদের মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ২১লিটার (৪২বোতল) বাংলা মদ উদ্ধার করা হযেছে।

আলিম চৌধুরী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। আলিম উপজেলার চেরখালি গ্রামের মহি চৌধুরীর ছেলে বলে পুলিশ জানায়। পিতার নাম সঠিক থাকলেও অনুসন্ধানে তার প্রকৃত ঠিকানা জানা যায়,নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামে।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ৪২বোতল বাংলাসহ ১জনকে গ্রেফতার করেছে।আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, নড়াইলকে আমরা ইতোমধ্যে মাদকের করাল গ্রাস থেকে অনেকাংশে মুক্ত করে ফেলেছি।

তবে বেশ কিছু মাদকব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা করা শুরু করছে। কিন্তু নড়াইল জেলা পুলিশের টিমগুলোর কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হচ্ছে। এ কারণে সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি।