রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:১৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও :দু:স্থ, অসহায় ও অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার সহায়তা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঠাকুরগাঁও ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে ৫০ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করেছে।
 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁওফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফাউন্ডেশনের সদস্য মাহবুবুর রহমান খোকন, জেলা আওয়ামীলীগের দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোসফেকুর রহমান, ফাউন্ডেশনের সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী,জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন, ঠাকুরগাঁও ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও ফাউন্ডেশন কর্তৃক  ৫০ জন দু:স্থ, অসহায় ও অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার সহায়তা প্রদানের লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই।তাই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে এবং বাস্তবধর্মী অনেক পরিকল্পনা হাতে নিয়েছে।এ জন্য ঠাকুরগাঁও ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি চালু করায় উদ্দ্যোগকারীদের ধন্যবাদ জানান।
এছাড়া বক্তারা আরো বলেন, মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেদিকে সজাগ থাকতে হবে। এছাড়া আজ ঠাকুরগাঁও ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদেরকে সামান্য শিক্ষাবৃত্তি প্রদানে শিক্ষার্থীদেরকে সম্মানিত করা হল এবং ভবিষ্যতে আরো এ বরাদ্দ বাড়ানো হবে বলে বক্তারা জানান।