শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পাপাচার থেকে দূরে থাকুন,একদিন আপনাকে মরতেই হবে:গণপূর্ত মন্ত্রী

ডেক্সরিপোর্ট:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন,যে যেখানেই থাকেন সে সেখান থেকে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকুন। পাপাচার থেকে দূরে থাকুন। একদিন আপনাকে মরতেই হবে। তবুও অর্থ বৃত্তের সন্ধানে আমরা কত কিছুই না করি।আমাদের মত ও পথ ভিন্ন হতেই পারে গন্তব্য কিন্তু একই।

বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের রায়েরকাঠী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে রথযাত্রা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন,

এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিরোজপুরের রায়েরকাঠী ইসকন মন্দির প্রাঙ্গন থেকে এ রথযাত্রার শুরু হয়।রথযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে শহরের আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।