বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০১
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ আপিল বিভাগে স্থগিত

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে কোভিড-১৯ ইউনিটের ৫ রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ইউনাইটেড হাসপাতালকে আপাতত ক্ষতিপূরণের ৩০ লাখ টাকা করে দিতে হচ্ছে না।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইউনাইটেড কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার কোর্টের বিচারপতি মো. নূরুজ্জামান মঙ্গলবার এ আদেশ দেন।

চেম্বার আদালতে ইউনাইটেডের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন, অনীক আর হক, হাসান এমএস আজিম, মুনতাসির আহমেদ।

পরে আইনজীবীরা জানান, ইউনাইটেড হাসপাতালের আবেদনটি আগামী ১৬ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রেখে সে পর্যন্ত হাইকোর্টের আদেশটির কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার আদালত।

ক্ষতিপূরণ প্রশ্নে ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ সমঝোতায় আসতে না পারায় গত ১৫ জুলাই ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

সোমবার সে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। সে বিষয়ে প্রাথমিক শুনানির পর হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত।

প্রসঙ্গত ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতাল প্রাঙ্গণে কোভিড-১৯ রোগীদের জন্য করা আইসোলেশন ইউনিটে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজনের কোভিড-১৯ পজিটিভ ছিল।

ওই ৫ জন হলেন- মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫)।

ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে ৩০ মে একটি রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব ও শাহিদা সুলতানা শিলা।