শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ঝালকাঠিতে পুরো পরিবারকে চেতনানাশক খাইয়ে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: চেতনানাশক খাইয়ে পুরো পরিবারকে অচেতন করে ৫ম শ্রেণীর ছাত্রী (১৩) কে ধর্ষনের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে লম্পট রাজমনি খান ও তার ছোট ভাই লিমন খান হাসপাতালে ডুকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত্র দেড়টায় সদর উপজেলার প্রত্যন্ত বাড়ৈয়ারা গ্রামে ঘটনার শিকার এ স্কুল ছাত্রী (১৩), তার পিতা শাহজাহান হাওলাদার (৫২), ফাতেমা বেগম (৪০) ও হৃদয় (৮)সহ পুরো পরিবারকে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার সকালে লম্পট রাজমনির ছোট ভাই লিমন খান হাসপাতালে গিয়ে হুমকি বা কোন মামলা-অভিযোগ করলে কেটে টুকরো টুকরো করে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার শিকার স্কুল ছাত্রী ও তার পিতা শাহজাহান হাওলাদার (৫২) জানায়, ঘটনার দিন সন্ধ্যায় তাদের ঘরের সবাই পাশের বাড়ীর একটি অনুষ্ঠানে গিয়ে রাত ৯টার দিকে বাড়ীতে আসে। কিছু সময় পরে পরিবারের সবাই একসাথে রাতের খাবার খাওয়ার পর গরুর দুধ পান করেন। দুধ পান করার পরপরেই সকলের চোখ ঘুমে জড়িয়ে আসলে তিনি নিজে, তার স্ত্রী ফাতেমা বেগম (৪০) , হৃদয় (৮) ও মেয়ে (১৩) দ্রত ঘুমিয়ে পরে।

রাত দেড় টার দিকে আমার মেয়ে (৫ম শ্রেনী) টের পায় কেউ তার বিছানার কাছে এসে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিচ্ছে। সে চিৎকার দিতে গেলে উক্ত লম্পট তার মুখ চেপে ধরে ও দ্রতো ঘর থেকে বেড়িয়ে যাওয়ার সময় সে ঘরের লাইট জ্বালালে কালো গেজ্ঞি ও শর্টপ্যান্ট পরিহিত ল্যম্পট রাজমনি খানকে দেখতে পায়।
মেয়েটির মা ফাতেমা বেগম জানায়, বুধবার সন্ধ্যার পরে তাদের ঘর ফাকা পেয়ে দুস্কৃতিকারীরা রাতে ঘরে প্রবেশ করে রান্নার ঘরে থাকা গরুর দুধে বা খাবারে চেতনানাশক কিছু মিশিয়ে রেখেছিল। তাই গভীর রাতে মেয়ের ডাক-চিৎকার শুনে এগিয়ে আসলে উক্ত ল্যম্পট দ্রত পালিয়ে যাওয়ায় ধরতে পারিনি। পরের দিন সকালে তাদের বড় মেয়ে মনিকা বেগম খবর পেয়ে ঝালকাঠির বাসা থেকে বাপের বাড়ি গিয়ে তার মা-বাবা, বোন-ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে ও ঘটনাটি থানা পুলিশকে জানায়।

স্থানীয় বেশ কয়েকজন প্রতিবেশী জানায়, লম্পট রাজমনি খানের পিতা মোসলেম খান ও তার ভাই লিমন খানসহ তাদের সহযোগিরা এলাকায় প্রভাবশালী। রাজমনি খান ও লিমন খানসহ তার দলবলের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা চেষ্ট, দখলবাজী ও সন্ত্রাসী সহ বিভিন্ন অভিযোগে ৩টি মামলা বিচারাধীনসহ বহু অভিযোগ রয়েছে।