বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

করোনায় আক্রান্ত হলেন সাকিবের মা

ডেক্সরিপোর্ট  বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা এবার মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। এর আগে গেল রোববার সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হন।

তবে শারীরিকভাবে দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে। আক্রান্ত হলেও সাকিবের মায়ের শরীরে কোন উপসর্গ দেখা দেয়নি। মূলত সাকিবের বাবার করোনা শনাক্ত হওয়ায় টেস্ট করান তার মাও। বৃহস্পতিবার তারও করোনা পজেটিভ আসে।

সাকিবের মা এবং বাবা দুজনই চিকিৎসকের পরামর্শ মেনে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

পরিবারসহ সাকিব আল হাসান এই মূহুর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কন্যাসন্তানের পিতা হয়েছেন এই তারকা অলরাউন্ডার।