সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:১৬
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

বায়তুল মোকাররমে ঈদের ৬ জামাত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা পরিস্থিতিতে ঈদগাহে জামাত বাতিল করেছে সরকার। সারাদেশে মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সেখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৫০ মিনিটে। তৃতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে। চতুর্থ জামাত সকাল ৯টা ৩৫ মিনিটে। পঞ্চম জামাত সকাল ১০টা ৩০ মিনিটে। ষষ্ঠ ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১১টা ১০ মিনিটে।