সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও ছাড়

ডেক্সরিপোর্ট  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাইয়ের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই ছুটি আরও বর্ধিত করা হল।

করোনার কারণে দীর্ঘ ৪ মাস ধরে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও সংসদ টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান চালিয়ে যাচ্ছে। তবে কোনো পরীক্ষা নিতে পারছে না তারা। এ ছাড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষাও করোনার কারণে স্থগিত রাখা হয়েছে।