বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

“ক্রেতা শূন্য বানিয়াচং’র কোরবানীর পশুর হাট”

শাহ সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি  প্রতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে বানিয়াচং ৫/৬ নম্বর বাজারে পশুর হাট বসলেও এবছর বন্যার কারণে ৫/৬ নম্বর পরিবর্তে এরালিয়া মাঠে পশুর হাট বসে। বানিয়াচংয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে গরু,ছাগল পশুর হাটে নিয়ে এসেছেন ব্যাপারীরা। কিন্তু এই হাটে ক্রেতাদের আনাগোনা নিতান্তই কম।

বিভিন্ন ইউনিয়ন থেকে গরু,ছাগল নিয়ে আসা পশু ব্যবসায়ীরা জানান,ঈদের আর মাত্র ২-৩ দিন বাকি, কিন্তূ এ বছর করোনা ভাইরাস ও বন্যার কারণে পশুর হাটের অধিকাংশ জায়গা ফাঁকা পড়ে আছে।

এ বছর গরু, ছাগলের হাটে ক্রেতা নেই বললেই চলে। তাই অনেকেই গরুর ন্যাযমূল্য ও পাচ্ছেন না।১নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের,আবুফজল মিয়া জানান ন্যাযমূল্য না পাওয়ায় লস দিয়ে গরু বিক্রি করে দিয়েছি।

সরেজমিনে হাটে গিয়ে প্রকৃতপক্ষে তেমন ক্রেতাদের উপস্থিতি দেখা যায়নি। এতে করে বিক্রি কম হওয়ায় ব্যবসায়ীগণ সমুহ ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে বর্তমানে বৈশ্বিক এই ক্রান্তি লগ্নে জনগণের অর্থ আয়ের যথেষ্ট সংস্থান না থাকায় কেনা বেচা কম হচ্ছে বলে অভিজ্ঞ মহল ধারনা করেন।