বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস ২০২০ উপলক্ষে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।”প্রতিশ্রুতিবদ্ধ ফ্রন্টলাইনে কাজ করি মানব পাচার নির্মূল করি” এই স্লোগানকে সামনে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ইউ এস এ আই ডি ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পার্সন’স (বিসি / টিআইপি) প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (৩০শে জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মহাবুবুর রশিদ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, বিসি টিআইপি প্র-প্রজেক্ট অফিসার
ফরহাদ আলমসহ আরও অনেকে।

এ সময় মানব পাচার প্রতিরোধের বিষয়ে নিজ নিজ মতামত প্রকাশ করেন বক্তাগন।