বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজমোড়- খড়িবাড়ী সড়কে দুর্ঘটনায় আহত শিশু লিমন মিয়া (৬) চিকিৎসাধীন অবস্থায় গেছে। বাক-প্রতিবন্ধী শিশু লিমন মিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

পারিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিপুর কলেজ মোড় থেকে খড়িবাড়ী যাওয়ার পথে একটি অটো বাইকের ধাক্কায় শিশু লিমন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে দ্রুত সেখান থেকে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) রাত ৯ টায় মারা যায় শিশু লিমন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, অভিযোগ পেলে অটো বাইক চালকের বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা নেয়া হবে।