বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৪
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

তাহিরপুরে বিদেশি মদের চালান সহ দুই মাদক কারবারী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিদেশি মদের চালান সহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।,

জানা গেছে, থানার এসআই মনিতোষ পালের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে নামেন।, অভিযানে বুধবার ভোররাতে উপজেলার উওর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর তীর হতে মাহারাম আর্দশ গ্রামের মোজাম্মেল হক ও জাহাঙ্গীর আলমকে সন্দেহজনক ভাবে আটক করা হয়।এরপর জনসম্মুখে তাদের দেহ তল্লাশী করে অতিরিক্ত এ্যালকোহলযুক্ত আমদানি নিষিদ্ধ পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।,

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে।,