সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সিলেটে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ডেক্সরিপোর্ট  সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লামা তাজপুরের তানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার স্বপন কুমার তার স্ত্রী লাভলী রানী সরকার, তাদের ৮ ও ১০ বছরের দুই ছেলে ও প্রাইভেটকার চালক। এছাড়াও আহত অবস্থায় ১৩ বছরের এক শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের সবাই প্রাইভেটকার যাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগরের লামা তাজপুরের তানপুর এলাকায় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে প্রাইভেটকারটি বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত ও একজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে প্রাইভেটকার বের করে। আহত যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।