সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:০৫
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

পটুয়াখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

ডেক্সরিপোর্ট: পটুয়াখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে মির্জাগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে।

বৃদ্ধ কাদের আকন (৮০) মৃত শাহেদ আলী আকনের সন্তান। মির্জাগঞ্জ থানার ওসি মাছুমুর রহমান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার মির্জাগঞ্জ এলাকার বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায় ওই বৃদ্ধ ব্যক্তি। পুকুর পাড়ে একটি কলাগাছ পড়ে থাকায় ওই গাছের কাছে যান তিনি।

এসময় পাশে ঝুলে থাকা একটি বিদ্যুতের তার হাতে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।