মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২২
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

পাসপোর্ট করতে এসে রংপুরে ৩ রোহিঙ্গা নারী আটক

ডেক্সরিপোর্ট:পাসপোর্ট করতে এসে রংপুরে আটক হয়েছেন তিন রোহিঙ্গা নারী। রোববার দুপুরে রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাদের আটক করেন কর্মকর্তারা।

রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নূরুল হুদা জানান, রোববার দুপুরে ওই তিন নারী পাসপোর্ট করতে অফিসে আসেন। কথা বলার সময় সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র নকল বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।